প্রচ্ছদ > খেলা > ক্রিকেট

বুলবুলের দেশে ফেরা নিয়ে যা বললেন আসিফ আকবর

article-img

গত ১৬ ফেব্রুয়ারি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অস্ট্রেলিয়া পাড়ি জমিয়েছেন। সেখানে পরিবারের সঙ্গে সময় কাটাতেই মূলত ঢাকা ছাড়েন তিনি। 

তার বিদেশ যাত্রা নিয়ে আগে থেকেই গুঞ্জন ছিল। যা মিথ্যা প্রমাণ করে তিনি দেখা দিয়েছেন মিরপুরের হোম অফ ক্রিকেটে। তবে ১৬ ফেব্রুয়ারি তিনি অস্ট্রেলিয়ার বিমানে চেপে বসেন। 

তবে তিনি ফেরা নিয়ে কিছু জানাননি। যার ফলে নতুন করে কৌতূহল জন্ম নেয়। এবার বিসিবি পরিচালক ও গেম ডেভেলপমেন্ট বিভাগের চেয়ারম্যান আসিফ আকবর জানিয়েছেন, বুলবুল শিগগিরই দেশে ফিরবেন।

তিনি সম্প্রতি একটি পত্রিকাকে বলেছেন, ‘তিনি (বিসিবি সভাপতি) দীর্ঘদিন হলো পবিত্র রমজানে একটা খতম তারাবি পড়েন অস্ট্রেলিয়াতে। তারাবি এবারও পড়ছেন এবং তিনি ঈদ করেই সম্ভবত ফিরবেন (ঢাকায়)।’

২০২৫ সালের অক্টোবরে বিসিবি নির্বাচনে সভাপতি নির্বাচিত হন বুলবুল। এরপর থেকেই টানা কাজ করে গেছেন তিনি। একাধিক টুর্নামেন্টসহ নানা অ্যাজেন্ডায় ব্যস্ত সময় পার করতে হয়েছে তাকে। তা শেষে রমজানের এক দিন আগে তিনি অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। 

তবে অস্ট্রেলিয়া গিয়েও তিনি বোর্ড সভায় ভার্চুয়ালি যোগ দিয়েছেন। যেখান থেকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও এসেছে।